এ লাশ আমরা রাখবো কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখি না এ লাশ আজ
মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।
Related Articles
ভিখারি বানাও কিন্তু তুমি তো তেমন গৌরী নও
আমাকে কি নিতে চাও? কত জরি ছড়াও সুন্দরী দুই হাতে ঝরাও ঝালর আমাকে কি নেবে তুমি? কখনো দেখিনি আগে চোখে এত নিরুপম ভালোবাসা তোমার মেদুর হাসি ধরেছি বিশ্বের পাশাপাশি আণবী ছটায় জ্বলে ঠোঁট আমাকে কি নিতে চাও? নেবে কোন শূন্য মাঠ থেকে? হায় তুমি অন্নপূর্ণা আজ! চাও শুধু সমর্পণ, একে একে সব নাও খুলে মেদ […]
প্রতিদ্বন্দ্বী! এসো যুদ্ধ হবে
ডালিম ফুলের লাল জার্সি পেয়ে গেছি প্রতিদ্বন্দ্বী! এসো যুদ্ধ হবে। অনন্ত হালদার এসে বলে গেল তুমি নাকি এক তরফা আশী বছরের ইজারা নিয়েছেঅ এই পৃথিবীর সব হাততালি। ধনুস্টঙ্কারের মতো তুমি নাকি বেঁকে গেছ মালা পেয়ে, মালা পেয়ে পেয়ে? অথচ জানো কাল তোমার ছায়াকে কারা পুড়িয়েছে তংসাবতী খালে। আগামী বৈশাখে সাত লক্ষ গোলাপের জনসভা ডেকেছে আমাকে […]
আমার কী এসে যাবে
৮. আমার কী এসে যাবে আমি কি নিজেই কোন দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ? নাকি বাধ্যতামূলক আজ আমার প্রস্থান, তবে কি বিজয়ী হবে সভ্যতার অশ্লীল স্লোগান? আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে নীল নীল বনভূমি ভেতরে জন্মালে কেউ কেউ চলে যায়, চলে যেতে হয় অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন, কেউ কেউ এইভাবে চলে […]

