সমুদ্র শেষ হ’লো,
আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো
গভীর বনে আর হরিণ নেই,
সবুজ পাখি গিয়েছে ম’রে,
আর পাহাড়ের ধূসর অন্ধকারে
দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো,
চাঁদের আলোয়
সময়ের শূণ্য মরুভূমি জ্বলে |
Related Articles
পৃথক পাহাড়
৩৫. পৃথক পাহাড় আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়। ওইটুকু নিয়ে তুমি বড় হও, বড় হতে হতে কিছু নত হও নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ। আমি আর কতোটুকু পারি ? এর বেশি পারেনি মানুষ। […]
ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!
বল্লেন যাহা জম্বুবান
দাম্পত্য…তুমি সহজে বিষয় থেকে বিষয়হীনতায় চলে যাও ক্ষমতা…তুমি অনায়াসে জনপ্রতিনিধি তছরূপকারী আর খুনের আসামি শিল্প…তুমি বোধ ও অবোধকে একই বর্ণের আস্তরণে সাজিয়ে রেখেছ প্রতিরোধ…তুমি আছ বলে কলিংবেল ডাকছে কথামৃত…তুমিও তো রূপ ও অরূপকে হোমিওপ্যাথির আড়ালে জেনেছ লাউকুমড়ো…ফলন্তের কেন যে এমন ফলের মাথায় ফুল এনেছ নিত্যসিদ্ধ…তুমি আগেভাগে ঈশ্বর টের পেয়ে তবু সাধনায় মেতেছ প্রেমিকা…মাঝরাতে মর্ষকামী তুমি […]
