সমুদ্র শেষ হ’লো,
আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো
গভীর বনে আর হরিণ নেই,
সবুজ পাখি গিয়েছে ম’রে,
আর পাহাড়ের ধূসর অন্ধকারে
দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো,
চাঁদের আলোয়
সময়ের শূণ্য মরুভূমি জ্বলে |
Related Articles
রবিবার
মুর্গির দোকানের লাইন মৃত্যুর থেকেও লম্বা। স্যাঁতস্যাঁতে দিন রক্তাক্ত বাতাস স্বপ্ন উদাসীন। প্রতিবাদী মন অর্বাচীনের আবিষ্কার। Critical mind এবে obsolete আপোষবিহীন জীবন আজ onsite call-এ ব্যাস্ত। হিসাবের খাতা মিলিয়ে মিলিয়ে পা ফেলি সাজানো বাগানের মত একটা দিন স্বপ্ন উদাসীন রবিবার।
পরানের পাখি
৩৪. পরানের পাখি পরানের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর কতো কোটি দিয়েছো ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায় এখনো কী ভাবে তবু শুভ্রতা […]
প্রেমিক
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল। গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে […]
