বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে—
নিরন্তর ঝ’রে যাও অঝোর ধারায়;
করুণায় আর্দ্র হয়ে মানবমণ্ডলে
মিশে যেতে বাঞ্ছা হলে পূত ধারাজলে
সিক্ত হতে হয়—হও অবিচল-মনে;
(দ্বিধাদ্বন্দ্বে ভুগবে জানি নাগরিক জন!)
তোমার জল্লাদ-মন দ্রবীভূত হবে—
করুণায় হবে সিক্ত নবধারাজলে!
আর্দ্র হবে পোড়োজমি বর্ষণে-বর্ষণে,
খরার প্রকোপ আছে ভূ-বাঙ্গালা জুড়ে—
উর্বরতা নিঃশেষিত জরায়ু-প্রান্তরে।
চতুর্দিকে পরিব্যাপ্ত খরা, শুধু খরা!
বর্ষায় বর্ষণ চাই মননে মেধায়—
শস্যের প্রান্তরে আর প্রতি ঘরে-ঘরে,
জীবনে ‘জীবন’ চাই—যুগলে-যুগল
বর্ষণের ধারাপাত, অপার বর্ষণে।
এই ঋতু মাঙ্গলিক—ময়ূর-আনন্দে
মাতো কৃষিসভ্যতার সকল সন্তান।।
Related Articles
কুরুক্ষেত্রে আলাপ
আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়! ভ্রূণহত্যা! সেতো আরো সাঙ্ঘাতিক, আমি জানতাম হে অর্জুন মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব! আমার নাভিতে রক্ত-আমি জানতাম আমি ঠিকই জানতাম আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না। দুর্ভিক্ষ ও […]
সাধারণ মেয়ে
আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু, “বাসি ফুলের মালা’। তোমার নায়িকা এলোকেশীর মরণ-দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেম তুমি মহদাশয় বটে– জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি। বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগত […]
সামারে সবাই খুব ব্যস্ত
এই সামার তোমাদের বসন্ত কাল , তোমরা খুব ব্যস্ত এ অঞ্চল থেকে সে অঞ্চল উড়ে বেড়াও তোমরা, কখনো পাহাড়ে কখনো সমুদ্রে পাখির মতো এই ওড়াউড়ি সামারে তোমার এই চঞ্চলতা, আমারও খুব পছন্দ; এবার সামারে এতো বৃষ্টি, বর্ষার এতো জলরঙ গ্রীষ্মের দেশে দুপুরে লোকে ঘুমায় তোমরা সামার কাটাও লেকে বা সি-বিচে৷ সামার যেন এখানে ভালোবাসার বর্ষা […]

