নদীর ওপরে, নদীবক্ষে বেশ ক’টি সুখী দিন
কেটেছিলো মৃদুমন্দ ঢেউয়ের দোলায়,
নদীতীর প্রকৃতই সুখী গৃহকোণ ব’লে মনে হয়েছিলো;
নদীর সময় কম থমকে দাঁড়াবার_
তবু নদী স্থির হ’য়ে কিছুটা থমকে সময় দিয়েছিলো,
এতটা প্রশ্রয় আমি আশাও করিনি;
আমার সৌভাগ্য এই স্বেচ্ছায় নদীই বক্ষে তার
দিয়েছিলো ঠাই _ আতিথ্য, আদর, সুখ।
নদী বলেছিলো : “ভুলে যেয়ো,
আমার তো তাড়া আছে, যাই…”
অবশ্য আমার কোনো তাড়া নেই _ আমি দীর্ঘসূত্রী,
‘আজ থাক্ কাল হবে’ _ ব’লে আমি ফেলে রাখি কাজ,
শেষঅব্দি কোনো কাজই সম্পন্ন করি না_
প’ড়ে থাকে কাজ _ কাজের ওপরে ধুলোবালি জমে,
প্রভূত শ্যাওলা জমে বিষম জরুরি কাজে_
এইভাবে অপরাহ্নে গড়ায় আমার দিনগুলি;
কর্মময় সকাল-দুপুর
কেউ না আমার _ আমি অপরাহ্নময়!
Related Articles
ব্যথা দাও,বুকে রাখবো
ব্যথা দাও,বুকে রাখবো ব্যথার জন্যই তো হৃদয় আঘাতে বুক ভাঙবে না বুকে ব্যথা আছে। গলিত লাভাগুলো বেদনার ্যেন ঘনীভূত পাথরের দেহ আঘাতে পাথর কখনো গলে না গলে না হৃদয়। পাহাড়ে ধস নামলে কখনো মা্টি অনায়াসে পেতে দেয় বুক। তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও আমি বুক পেতে নেবো বুক ভাঙবে না। দুয়ার বন্ধ করলেই আমি ফিরে […]
উৎকৃষ্ট মানুষ
উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে এই যে এঁকেছি। এই তার রক্ত-নাড়ি, এই খুলি এই তার হাড় এই দেখ ফুসফুসের চতুদিকে পেরেক, আলপিন সরু কাঁটাতার। এইখানে আত্মা ছিল গোল সূর্য, ভারমিলিয়ন ভাঙা ফুলদানি ছিল এরই মধ্যে ছিল পিকদানি পিকদানির মধ্যে ছিল পৃথিবীর কফ, থুতু, শ্লেষ্মা, শ্লেষ অপমান, হত্যা ও মরণ। উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজেছিলে এই যে এঁকেছি! […]
বর্ষা, ও বরষা
বর্ষা, তোমাকে না হয় আরো একটু টেনে বলি বরষা, পদাবলীর ঢংয়ে, বর্ষা শুনে নাকি কারো কারো মন খারাপ হয়ে যায়, বিরহ জাগে; আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি আমার শৈশবের মতো মেয়েরা ভিজতে চায় বৃষ্টিতে, ভিজুক না, মেয়েরা জলে না নামলে পদ্মফুল ফুটবে কেন? এখানে এখন বুক-সমান জল, এখানে এখন সাঁতার, বর্ষা, ক্ষতি কী, […]

