বর্ষা, তোমাকে না হয় আরো একটু টেনে বলি বরষা,
পদাবলীর ঢংয়ে,
বর্ষা শুনে নাকি কারো কারো মন খারাপ হয়ে যায়,
বিরহ জাগে;
আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি
আমার শৈশবের মতো
মেয়েরা ভিজতে চায় বৃষ্টিতে, ভিজুক না,
মেয়েরা জলে না নামলে পদ্মফুল ফুটবে কেন?
এখানে এখন বুক-সমান জল, এখানে এখন
সাঁতার, বর্ষা,
ক্ষতি কী, বর্ষাকে যদি আদর করে বরষা বলি।
শহরে না হোক গ্রামে তো কোনো মেয়ের
নাম হতে পারে বরষা,
সেই ঝমঝম রেলগাড়ি, সেই বৃষ্টি
আমার ঘুমের উপর দিয়ে মেঘ ভেসে যায়
আমি কাঁচা ঘুমের মধ্যে থেকে ডাকতে থাকি,
বরষা, ও বরষা।
Related Articles
শোনো মেয়ে, কথা বুঝে দ্যাখো
এসো, সময়ে-অসময়ে যখন তখন এসে পড়ো। এসো, বলো, মা কেন বাড়ি নেই আজ। এসো, সাবধান করো আমায়, বলো, এক্ষুনি বেরোলেই কেন বৃষ্টির মুখে পড়ব। যদিও তোমার আমি কেউ নই, যদিও তোমার বিবাহদিন স্থির হয়ে গেছে, যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কখনো ছিলো না, তবু বরাবরের মতো পরের বাড়ি যাওয়ার আগে নিজের পাড়ার জন্যে, […]
পাহাড় চূড়ায়
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম। কারণ আমি ঠকতে চাই। […]
স্মৃতি
থমথমে রাত, আমার পাশে বসল অতিথি- বললে, আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি! -যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে, শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে, ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে; তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে! কাঁদছে তোমার মনের খাকে, চাপা ছাইয়ের তলে, কাঁদছে তোমার স্যাঁত্সেঁতে শ্বাস-ভিজা চোখের জলে, কাঁদছে তোমার মূক মমতার রিক্ত পাথার […]

