ঐ কে আমায় ফিরে ডাকে।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
কাহার মনের কথা মনেই থাকে।
আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
সরল হৃদয় আর সরল ভালোবাসা।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।
ঐ কে আমায় ফিরে ডাকে।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
কাহার মনের কথা মনেই থাকে।
আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
সরল হৃদয় আর সরল ভালোবাসা।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।
শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে॥ তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি, প্রথম ব্যথার প্রথম বাঁশি বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥ আজি দিনান্তে মেঘের মায়া সে আঁখিপাতার ফেলেছে ছায়া। খেলায় খেলায় যে কথাখানি চোখে চোখে যেত বিজলি হানি সেই প্রভাতের নবীন বাণী চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে॥
ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে– এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে– গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে […]
জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে। আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে॥ কী বলিতে পাছে কি বলি তাই দূরে চলে যাই কেবলই, পথপাশে দিন বাহি গো– তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে॥ চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী– চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি। বিজন দিবস-রাতিয়া কাটে ধেয়ানের […]
