ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো–
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া–
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো–
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥
Related Articles
অবেলায় যদি এসেছ আমার বনে
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে। চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন-কোণে॥ এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে। যেয়ো না, যেয়ো না অকালে […]
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥ তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পরে ॥ বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে। বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ॥ রাগ: সাহানা তাল: তেওরা […]
ওই-যে ঝড়ের মেঘের কোলে
ওই-যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥ ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ শালে নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥ আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্ সাথি মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥


