
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়,
এসো এসো এসো তোমার হাসিমুখে ।
এসো আমার অলস দিনের খেলায় ।।
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।।
দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে ।
যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া-
আজি পুরব-হাওয়া তারি পরিতাপ
উড়াব অবহেলায় ।।
Related Articles
আকাশভরা সূর্য-তারা
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা…। অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা… ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই […]
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান ॥ আরো আলো আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো আরো আরো দাও তান ॥ আরো বেদনা আরো বেদনা, প্রভু, দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো […]
এবার আমায় ডাকলে দূরে
এবার আমায় ডাকলে দূরে সাগর-পারের গোপন পুরে ॥ বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে, স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতুরে ॥ আমার সন্ধ্যাফুলের মধু এবার যে ভোগ করবে বঁধু। তারার আলোর প্রদীপখানি প্রাণে আমার জ্বালবে আনি, আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে ॥ Ebar amay dakle dure –

