এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়।
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো।
জীর্ণ পাতা ঝরার বেলায়
মনে রেখো।।
শুকনো ফাসি শূণ্য বনে
আপন মনে
অনাদরে অবহেলায়
গান গেয়েছিলেম।।
দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে
যখন আমায় ওপার থেকে
গেল ডেকে
ভেসেছিলেম ভাঙা ভেলায়
গান গেয়েছিলেম।।
Related Articles
আমার মনের কোণের বাইরে
আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে– আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে– গুন্গুনিয়ে গাই রে॥ Amar Moner Koner Bahire
ধায় যেন মোর সকল ভালোবাসা
ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সাড়া যেন দেয় সে তোমার ডাকে, যত বাধা সব টুটে যায় যেন প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষাভরা থালি এবার যেন […]
আমারে করো তোমার বীণা
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে। উঠিবে আজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে॥ কোমল তব কমলকরে, পরশ করো পরান-‘পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥ কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে। কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে॥ Amare koro […]

