প্রভু, তোমা লাগি আঁখি জাগে ;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে॥
ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে ;
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে॥
আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে ;
সাথি নাই পাই
তোমায় চাই,
সেও মনে ভালো লাগে॥
চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে ;
দেখা নাই পাই
ব্যথা পাই,
সেও মনে ভলো লাগে॥
Related Articles
আমার পরান যাহা চায়
আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর […]
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে।। আকাশ আমায় ভরলো আলোয় ওরে পলাশ, ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস ।। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে দখিন হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন […]
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে ॥ আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো– নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥ আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো– ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥ 06. Aguner […]

