| আমি আশায় আশায় থাকি।
আমার তৃষিত-আকুল আঁখি॥ ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা– দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥ বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী, কী গাহে পাখি। কী কব না পাই ভাষা, মোর জীবন রঙিন কুয়াশা ফেলেছে ঢাকি। |
রাগ: কাফি-কানাড়া তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1346 রচনাকাল (খৃষ্টাব্দ): 1939 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার |
Related Articles
শ্রাবণের গগনের গায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়। ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়॥ তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি সঙ্গোপনে, ধৈরজ যায় যে টুটে, হায়॥ যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায় বারে বারে ঘন রস-আবরণে তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি নিবিড় ধারে আনন্দ-বরিষণে, হায়॥ Shraboner Gogoner Gay
দূরে কোথায় দূরে দূরে
দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥ যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥ যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিনপুরে ॥ রাগ: ভৈরবী তাল: মুক্তছন্দ রচনাকাল (বঙ্গাব্দ): 1318 রচনাকাল (খৃষ্টাব্দ): 1911 স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর […]
শুধু তোমার বাণী নয় গো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।।. সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা. কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা- এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো।।. হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।. হাতখানি ওই […]

