| আরো চাই যে, আরো চাই গো– আরো যে চাই।
ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥ সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই– সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥ প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিনরজনীর বাঁশি পূরে যে গান বাজে অসীম সুরে তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই ॥ |
রাগ: রামকেলী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): ৮ চৈত্র, ১৩২০ রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ মার্চ, ১৯১৪ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর |
Related Articles
আমি কী গান গাব যে ভেবে না পাই
আমি কী গান গাব যে ভেবে না পাই- আমি কী গান গাব যে ভেবে না পাই- মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই॥ কী গান গাব যে ভেবে না পাই- বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে– মন ওদের কাছে বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে– মন ওদের কাছে চঞ্চলতার রাগিণী যাচে, সারা দিন বিরামহীন […]
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে। স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরিগুহা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা। নব বসন্তে নব আনন্দ, উৎসব নব। অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে, পিককূজন পুষ্পবনে বিজনে, মৃদু বায়ুহিলোলবিলোল বিভোল বিশাল সরোবর-মাঝে কলগীত সুললিত বাজে। শ্যামল কান্তার-‘পরে অনিল সঞ্চারে ধীরে রে, নদীতীরে শরবনে উঠে […]
যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে ?। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে ?। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে ? তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল-হেন তরী সেই সাগরে […]

