আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥ এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥ সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে’য়া-নে’য়া দিনান্তের শেষ খেয়া কোন্ দিক-পানে বাও […]
এবার বুঝি ভোলার বেলা হল– ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো॥ যাবার রাতি ভরিল গানে সেই কথাটি রহিল প্রাণে, ক্ষণেক-তরে আমার পানে করুণ আঁখি তোলো॥ সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে উঠিবে দূরে বিরহাকাশমাঝে। এই-যে সুর বাজে বীণাতে যেখানে যাব রহিবে সাথে, আজিকে তবে আপন হাতে বিদায়দ্বার খোলো॥ ebar bujhi bholar bela holo
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা…। অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা… ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই […]
