আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ,
আমি পথ নাহি জানি ॥
রবি যায় অস্তাচলে
আঁধারে ঢাকে ধরণী–
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
অতৃপ্ত বাসনা লাগি
ফিরিয়াছি পথে পথে– বৃথা খেলা,
বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥
Related Articles
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়। জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায় যদি কোনোদিন আসে জোছনার আঁচলে ঢাকা, মধুর সময়। তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো, সেদিন তাহার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে […]
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥ বাজে অসীম নভোমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥ একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত, লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥ Bohe nirontor anondhodhara
তুমি রবে নীরবে
তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে […]

