আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন,
যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার–
তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
Related Articles
কোন্ খেলা যে খেলব কখন্
কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই– তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥ শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা– বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী– ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ […]
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে– ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান– ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ তুমি কোন্ ভাঙনের […]
আজি বর্ষারাতের শেষে
আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥ বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়, রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে॥ এই ঘাসের ঝিলিমিলি, তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি। মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে– বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে॥

