তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা
ফিরিতেছিলে বিজন গভীর বন ।
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
গায়ে তোমার ছড়ায় ধূলাবালি ।
অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে
আপন-সুরে-আপনি-নিমগন ।
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব-
নানা ভাষায় নানান কলরব ।
ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে-
কত-যে শাপ, কত-যে ক্রন্দন ।
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
Related Articles
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ ॥ যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত ॥ বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার, পুত্র আমার, সকলের সাথে প্রবেশি […]
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি […]
একটুখানি দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে।। গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ; আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥ চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে। করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে; আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন […]

