সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই–
ফিরে ফিরে চলে গেলে তাই॥
তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা,
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি–
দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই–
ফিরে ফিরে চলে গেলে তাই॥
তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা,
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি–
দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে। চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন-কোণে॥ এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে। যেয়ো না, যেয়ো না অকালে […]
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো! সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো ॥ পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ। সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ ॥ সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে […]
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে। কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥ প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥ যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে […]
