| খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥ প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥ যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥ |
রাগ: মিশ্র কেদারা-খাম্বাজ তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ মাঘ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯২৩ রচনাস্থান: শান্তিনিকেতন |
Related Articles
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে ॥ আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো– নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥ আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো– ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥ 06. Aguner […]
আমার মনের কোণের বাইরে
আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে– আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে– গুন্গুনিয়ে গাই রে॥ Amar Moner Koner Bahire
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে আমায় শুধু ক্ষণেক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কূলহারা সাগরে॥ বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে এল আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে […]

