তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয় ।
ডালপালাগুলো সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে ।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভূমি ।
তোমাকে ভাসাই
মেঘের নৌকো তুমি
তুমি জান লাল
প্রবালের নীল দ্বীপ ।
অমরাবতীর
দরজায় এসে নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা ।
বুড়ি চাঁদ এসে ঝাড়-লন্ঠন জ্বালে ।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পূর্ণিমা ।
Related Articles
অপরিচিতি
যেখানেই যাই আমি সেখানেই রাত! স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর ধরেছে নিটোল দিন নিটোল দুপুর সেখানে গেলেও তবু আমার কেবলই রাত আমার কেবলই শুধু রাত হয়ে যায়!
নীরা তোমার কাছে
সিঁড়ির মুখে কারা অমন শান্তভাবে কথা বললো? বেরিয়ে গেল দরজা ভেজিয়ে, তবু তুমি দাঁড়িয়ে রইলে সিঁড়িতে রেলিং-এ দুই হাত ও থুত্নি, তোমায় দেখে বলবে না কেউ থির বিজুরি তোমার রঙ একটু ময়লা, পদ্মপাতার থেকে যেন একটু চুরি, দাঁড়িয়ে রইলে নীরা, তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়লো। নীরা, তোমায় দেখি আমি সারা বছর মাত্র দু’দিন […]
ও মেয়ে
ও মেয়ে তোর জন্যই কিনেছিলাম মুক্তোর মালা। আজ দেরাজে বন্দী দশা তার। নিজের হাতে বেলিফুলের গাছ লাগিয়ে ছিলাম, রোজ মুঠো ভরে নিয়ে যেতাম বিছিয়ে দিতাম তোর আঁচলে। আজ আর জল দেয়া হয়নি সেই গাছে। মাঝ রাতে গঞ্জ যখন নিরব, নিসচুপ প্রতিটি স্নায়ু জানান দেয় তার উপস্থিতি। কোল বালিশে তার নিঃশ্বাসের গন্ধ। দীঘল চোখে এক আকাশ […]

