তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা
দাওনি।
আকাশ ভর্তি মেঘ করেছে, মেঘের হাতে তানপুরা
গাওনি।
পায়ের কাছে পৌঁছে দিলাম নৌকা বোঝাই বন্দনা
নাওনি।
গোপন কথা জানিয়েছিলাম, দূত ছিল রাজহংসেরা
পাওনি।
চাইবে বলে রক্তকমল ভিজিয়ে দিলাম চন্দনে
চাওনি।
তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা
দাওনি।
Related Articles
ভালোই হতো
আমায় রাজনৈতিক কুকুর বানিয়ে অন্ধ করে দাও যা বকবে,তাই গাইব,তাই শুনবো ধীরে ধীরে মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই ভ্রুন হয়ে মানব আকৃতি পাওয়া যায় ঠিকই হৃদপুষ্ট হলেইতো আর মানুষ হই নি মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই অন্ধ কুকুর বানিয়ে দাও বিধাতা […]
ভাই ও বন্ধু
আমার যমজ ভাই দুঃখ, আজ বহুদিন পলাতক তার খোঁজে ইতিউতি যাবো- ইদানিং সময় পাই না মাঝে-মাঝে কেউ বলে, তোমার ভাইকে কাল দেখলুম হে চুপচাপ জারুল গাছে নিচে বৃষ্টিতে ভিজছিল একটু আনমনা হই, উপন্যাস লেখা থেকে চোখ তুলে শাদা দেয়ালের দিকে….. গুপ্ত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে- নিজেকে ঠেকিয়ে বলি সে অনেক বদলে গেছে, সে আর আমার […]
পদ্মার চরে টং ঘরে
পদ্মার চরে টং ঘরে মাঝি গিয়েছিলেম তোমার খুঁজে কী ঘর বেঁধেছো মাঝি মাচার উপরে, আষাঢ়ে ভাসে বুঝি, ভাটায় জাগে? ভেবে না পাই কূল প্রানে ভয় লাগে ! চারিদিকে ধূ ধূ করে সাদা বালুচর লিলুয়া বাতাসে ভাসে কান্নার স্বর । খোলা চুল এলো করে কানের পাশে ফিসফিস করে বলো আছো আসে-পাশে । ঐ দূর দিগন্তে […]

