না
জমি কেনা হয়নি
না
বাড়িও তৈরি হয়নি
হ্যাঁ
আলো জ্বলে
হ্যাঁ
জলও আসে
আর হ্যাঁ
চড়াই পাখিরা আসে
আরও হ্যাঁ
প্রজাপতিরা আসে
ফড়িংরাও আসে
তারা জানলা পেরিয়ে
রান্নাঘরে যায়
সেখানে থেকে শোবার ঘর
সেখান থেকে বেরোলেই
শুরু
না
জমি কেনা হয়নি
পয়সাই ছিল না
Related Articles
যেতে যেতে
তারপর যে-তে যে-তে যে-তে এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা পরনে উড়ু-উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ। এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না […]
জহির রায়হানের নীল টয়োটা
চৈত্রের খররোদ মাথায় করে বাতাসে উড়তে উড়তে এসে থামলো জহির রায়হানের নীল রঙের টয়োটা, রাস্তার ধুলো কুয়াশার মতো আস্তর বিছিয়ে ঢেকে দিয়েছে নীলরঙ, উইন্ডশিল্ডে আটকে আছে ওয়াইপারের বেদনার্ত চুম্বন, দরোজা খোলার শব্দ ছড়িয়ে পড়লো মেশিনগানের ঠা-ঠা আওয়াজ হয়ে, বললেন, এক কাপ চা খাবো। সিটের ওপর পড়ে থাকা ক্যামেরা আর কাঁচা ফিল্মের রোল দেখে বললাম, অবশ্যই। […]
আরেকটু বিলম্ব হবে
আরেকটু বিলম্ব হবে, আরেকটু দাঁড়াবো, আর একবার দেখে নেবো ঐ হলুদ পাখিটি দেখে নেবো দূর্বাঘাস পিঁপড়ে ফড়িং। আর একবার দেখে নেবো উঠানের শাদা হাঁসগুলি পাতায় বৃষ্টির ফোঁটা, ভোরের শিশির, ভরা নদী, ভরা মেঘ, ভর পূর্ণিমা; দেখে নেবো এতোদিন দ্যাখা এই দীঘি, পুকুরের জল আর একবার দেখে নেবো খোলা মাঠ, ফাঁকা ঘরবাড়ি। আরেকটু বিলম্ব হবে, আরেকটু […]
