না
জমি কেনা হয়নি
না
বাড়িও তৈরি হয়নি
হ্যাঁ
আলো জ্বলে
হ্যাঁ
জলও আসে
আর হ্যাঁ
চড়াই পাখিরা আসে
আরও হ্যাঁ
প্রজাপতিরা আসে
ফড়িংরাও আসে
তারা জানলা পেরিয়ে
রান্নাঘরে যায়
সেখানে থেকে শোবার ঘর
সেখান থেকে বেরোলেই
শুরু
না
জমি কেনা হয়নি
পয়সাই ছিল না
Related Articles
নদীর ওপারে
নদীর ওপারে ও কে? ও কি মৃত্যু? দাঁড়িয়ে রয়েছে মুখে ভেজা হিম হাসি হিরণ্ময়, ওকে বলো, আমি আর পাশা খেলতে ভালোবাসি না হিরণ্ময়, ওকে বলো, আমি এই সন্ধ্যা একটু গাঢ় হলে নদীতে আচমন সেরে যজ্ঞে বসবো হিরণ্ময়, ওকে বলো, আমি এই সন্ধ্যা একটু গাঢ় হলে আগুনে ঘিয়ের ছিটে দিয়ে তুলবো প্রলয় নিনাদ— নদীর ওপারে ও […]
দিকপ্রান্তে
ভাঙন নেপথ্য পৃথিবীতে; অদৃশ্য কালের শত্রু প্রচ্ছন্ন জোয়ারে, অনেক বিপন্ন জীব ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে উন্মুখ নিঃশেষে কেড়ে নিতে, দুর্গম বিষণ্ণ শেষ শীতে। বীভৎস প্রাণের কোষে কোষে নিঃশব্দে ধ্বংসের বীজ নির্দিষ্ট আয়ুতে পশেছে আঁদার রাত্রে- প্রত্যেক স্নায়ুতে;- গোপনে নক্ষত্র গেছে খসে আরক্তিম আদিম প্রদোষে।। দিনের নীলাভ শেষ আলো জানাল আসন্ন রাত্রি দুর্লক্ষ্য সংকেতে। অনেক কাস্তের শব্দ নিঃস্ব […]
ভুল
কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনতা যে সূর্যমুখী — বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। ওলকপি এবং শালগম, মৃগেলের বাচ্চা এবং বাটামাছ, মানুষ এবং মানুষের মত মানুষ — বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। বই এবং পড়ার মত বই, স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন, কবিতা […]
