একটা রুটির মধ্যে কতটা খিদে থাকে
একটা জেল কতগুলো ইচ্ছেকে আটকে
রাখতে পারে
একটা হাসপাতালের বিছানায়
কতটা কষ্ট একলা শুয়ে থাকে
একটা বৃষ্টির ফোঁটার মধ্যে
কতটা সমুদ্র আছে
একটা পাখি মরে গেলে কতটা
আকাশ ফুড়িয়ে যায়
একটা মেয়ের ঠোঁটে কতগুলো চুমু
লুকোতে পারে
একটা চোখে ছানি পড়লে কতগুলো আলো
নিভে আসে
একটা মেয়ে আমাকে
কতদিন অচ্ছুৎ করে রাখবে
একটা কবিতা লিখে কতটা হট্টগোল
বাধানো যায়
Related Articles
আলমারি
একটি চমৎকার কারুকাজময় আলমারি ঘরের ভেতর আছে চুপচাপ বহু বছরের প্রাচীনতা নিয়ে; আজকাল এ-রকম আলমারি বানানো হয় না আর চাহিদার অভাবে এবং আগেকার মতো কোনো কুশলী ছুতোর নেই, বলে কেউ কেউ আক্ষেপের স্বরে। সেই কবে মাতামহ আম্মাকে দিয়েছিলেন এই আলমারি ভালোবেসে দহেজ হিশেবে। এখন সে আমার কাছেই আছে। কাপড়-চোপড় কিংবা কাপ-ডিশ রাখি না কখনো এই […]
ধ্বংস হোক সব, জন্ম থেকে শব
তবে সব ধ্বংস হোক আজ থেকে আলোকবর্তিকা আয়োজনে প্রতি মুহূর্তে ঝলসে উঠুক ঘরবাড়ি ধ্বংস হোক সব, জন্ম থেকে শব ।। তবে সব ছাই হয়ে যাক প্রেমিকের মরদেহে সাপুড়ে নাচুক নাগিনী খেলা কবি আর কবিতা- একসাথে জানাজায় নামুক, কফিনের ভেতর চিৎকার করে উঠুক জাহান্নামী শব্দ আজ সব পুড়িয়ে ফেল অভিমানী ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাক সুদূর […]
কথোপকথন-৭
তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ পেলাম। দেরী হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার। দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখোনি এক ফোঁটাও। পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে সিতাংসু যার মালিক? রুপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক।
