অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷
তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও
ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷
আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷
তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও
ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷
আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
সে তোমার বাবা, আসলে সে তোমার কেউনয় সে তোমার ভাই, আসলে সে তোমার কেউ নয় সে তোমার বোন, আসলে সে তোমার কেউ নয় সে তোমার মা, আসলে সে তোমার কেউ নয় । তুমি একা যে তোমাকে বন্ধু বলে, সেও তোমার কেউ নয় । তুমি একা। তুমি যখন কাঁদো, তোমার আঙুল তোমার চোখের জল মুছে দেয়, […]
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা। […]
জলের মাছের মতো অনায়াস হবে ভেবেছিলে সব হাঁটাহাঁটি? ভেবেছিলে ধোঁয়া, ধুলো, থুতু, কফ পেঁজা তুলো হয়ে উড়ে যাবে অন্য দিকে, তোমাকে ছাড়িয়ে? ভেবেছিলে পাট-ভাঙা জামায় লাগবে না পেট্রোলের, পাঁঠা-কাটা রক্তের বা নর্দমার দাগ? ভেবেছিলে টিকটিকির মতো রয়ে যাবে আজীবন মসৃণ দেয়ালে? সময়ের কারখানায় কেবল তোমারই জন্যে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ সরু আলপিন ব্লেড, ছুরি, ভোজালি, […]
