না, সে নয় । অন্য কেউ এসেছিল । ঘুমো তুই ঘুমো ।
এখনো রয়েছে রাত্রি, রোদ্দুরে চুমো
লাগেনি শিশিরে । ওরে বোকা,
আকাশে ফোটেনি আলো, দরজায় এখনো তার টোকা
পড়েনি । টগর-বেলা-গন্ধরাজ-জুঁই
সবাই ঘুমিয়ে আছে, তুই
জাগিসনে আর । তোর বরণডালার মালাগাছি
দে আমাকে, আমি জেগে আছি ।
না রে মেয়ে, নারে বোকা মেয়ে,
আমি ঘুমোবো না । আমি নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত,
এমন অনেক ব্যথা-আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে । তুই ঘুমো দেখি, শান্ত হ’য়ে ঘুমো ।
শিশিরে লাগেনি তার চুমো,
বাতাসে ওঠেনি তার গান ।
ওরে বোকা,
এখনও রয়েছে রাত্রি, দরজায় পড়েনি তার টোকা ।
Related Articles
দিনরাত
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি। দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত, তাকে বলা গেছে, আমি একাকীই যাবো। গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো, আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে একা যাবো দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি!
খেলাঘর
শিশুরা খেলাঘর করে । তারা হাঁড়ি-পাতিল, বাসন-কোসন নিয়ে বড়দের মতো সংসার সংসার খেলে । তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমভাঙ্গার পর শুরু হয় তাদের অন্যখেলা । এক্কা-দোক্কা, গোল্লাছুট কিংবা কানামাছি ভোঁ ভোঁ ! বড়োরাও খেলাঘর করে । তাদের বাসন-কোসনগুলো আকৃতিতে বড়ো, তাদের কামনা বাসনার মতো । তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার । শিশুদের […]
জিজ্ঞাসা
ভালবাসা আর সমর্পণ জীবনেরই দর্পণ , তবু কেন এই শূন্যতা — সেই অপূর্ণ থেকে যাওয়া ? বুকের ভেতর থেকে যাওয়া সেই অশেষ যন্ত্রণা — মুখ ফুটে যা যায়না বলা !! সংগীতের সুর তালে ছিল বাঁধা তোমার আর আমার ভালবাসার বীণা — ছিল যে ভাবনার আবেশে ভরা প্রেমের চন্দ্র-সূর্য-তারা– কেন হলো না সে স্বপ্ন পূরণ কেন থেকে গেল শুধুই মরণ কেন গাওয়া […]


