দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি।
দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত,
তাকে বলা গেছে, আমি একাকীই যাবো।
গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো,
আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে
একা যাবো
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি!

দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি।
দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত,
তাকে বলা গেছে, আমি একাকীই যাবো।
গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো,
আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে
একা যাবো
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি!
আমি ভুল কোরে তোমার নামকে ভেবেছি আমার। এতোদিন এই ভুলের ভেতরে, তোমার নামের মধ্যে রেখেছি আমাকে__ ভুল বুঝতে পারিনি। তুমি ওই দূর থেকে মৃদু স্বরে যে নামে ডেকেছো, সে তো তোমারই নাম, তোমাকেই চিহ্নিতকরণ। অপরের নাম দিয়ে এইভাবে সাজিয়ে নিজেকে বেড়ে ওঠা মানুষের মানবিক স্বভাবে শরীরে বলো কতোদিন তবু নিজেকেও ভুলে থাকা যায়। আমরা তো […]
মাথার ভেতরে লেখা। অদূরে রেস্তোরাঁ। আষাঢ় সেজেছে খুব মেঘে মেঘে-মনে সে করাবে বিরহ বিপন্ন দিন-রাস্তাঘাট আদ্যোপান্ত খোঁড়া। মাটির পাহাড়গুলো কতদিনে কে জানে সরাবে! এরই মধ্যে পথ করে নিতে হবে আজ। অপেক্ষায় কবিতা ও কফি। হঠাৎ বৃষ্টির শুরু, ধমকাল বাজ। পিছলে পা পড়ে গেল কবি। সমস্ত শরীরে কাদা। এভাবে কি যাওয়া যেতে পারে? বিমূঢ় দাঁড়িয়ে থেকে […]
অনুবাদ: ইমন জুবায়ের সাদা মৌমাছি, তুমি আমার ভিতরে গুনগুন কর- তুমি মধু পান করে মাতাল ধোঁওয়ার ধীর কুন্ডলীতে তুমি ঘুরে ঘুরে উড়ছ আমি দিশেহারা, প্রতিধ্বনিশূন্য শব্দ, সকলই হারিয়েছে যে- অথচ যার সকলই ছিল। সর্বশেষ বাঁধন, আমার আকাঙ্খায় তুমি তোল ঝড় আমার বিরানভূমিতে তুমিই সর্বশেষ গোলাপ। আহ্, তুমি কী নিশ্চুপ! তোমার গভীর চোখ বন্ধ কর। রাত্রি […]
