কবিতা

হাত বাড়াই, ছুঁতে পারি না…

 

বাহ,
আমি এলাম আর তুমি সূর্যের মত হেসে উঠলে !
পরমূহুর্তেই চারপাশে ছড়িয়ে দিলে কালোচুল,
যাতে মেঘের লুকোচুরি ফুঁড়ে
আরো উজ্জ্বল ভাবে আলো ছড়ায়
তোমার সুদূর মুখছবি,
ছড়ায় উত্তাপ –
আমাকে দহন করে আরো তীব্রভাবে…

এ সোনামুখ তোমার?
খুব চেনা চেনা লাগে,
আবার খুব দূরের মনে হয়…
কোন আকাশে ছড়াও তোমার আলো,
অবাক আমি ভাবি সারা বেলা !

তবুও অজান্তে হাত বাড়াই…
ছুঁতে পারি না!

——————————————–

নিলয়
২০/১১/২০১৬

 

নিলয়
আকাশচারী
http://@Niloy.myskytofly