সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে
হুলিয়া,
হৃদয়ের তর্জমা নিষিদ্ধ আর মননের সম্মুখে প্রাচীর
বিবেক নিয়ত বন্দী, প্রেমের বিরুদ্ধে পরোয়ানা;
এখানে এখন পাখি আর প্রজাপতি ধরে ধরে
কারাগারে রাখে-
সবাই লাঞ্ছিত করে স্বর্ণচাঁপাকে;
সুপেয় নদীর জলে ঢেকে দেয় বিষ, আকাশকে
করে উপহাস।
আলোর বিরুদ্ধাচারী আঁধারের করে শুধু স্ততি,
বসন্তের বার্তা শুনে জারি করে পূর্বাহ্নে কারফিউ,
মানবিক উৎসমুখে ফেলে যতো শিলা ও পাথর-
কবিতাকে বন্দী করে, সৌন্দর্যকে পরায় শৃঙ্খল।
Related Articles
নিঃসঙ্গ মৃত্যু
অনুবাদঃ অসিত সরকার নির্জন কবরখানা স্মৃতিস্তম্ভগুলো নিঃশব্দ অস্থিতে পরিপূর্ণ, অন্ধকার সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে হৃদয় আসে যায়ঃ যেন জন্মলগ্ন এক জাহাজের খোলের মধ্যে আমরা মারা গেলাম যেন হৃদয়ের অতলান্তে আমরা তলিয়ে গেলাম যেন সত্তার আপন অস্তিত্বে আমরা মিশে গেলাম। অজস্র মৃতদেহ ক্লেদাক্ত হিমেল পা, পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু, পবিত্র একটা শব্দের মতো কুকুরবিহীন তীক্ষ্ণ চিতকারের […]
হৃদয়বোধ্য
আর কিছুই হই বা না হই হই যেন ঠিক হৃদয়বোধ্য এই যে বুকে অশ্রু-আবেগ, জলের ধারা অপ্রতিরোধ্য; আকাশে এই মেঘ জমে আর পাতায় জমে শিশির কণা, এই জীবনে তুমি আমার যা কিছু এই সম্ভাবনা। সব ছেড়েছি তুমিই কেবল এখন আমার অগ্রগণ্য, আর কী চাই হই যদি এই তোমার ভালোবাসায় ধন্য! সব মুছে যাই, সব ঝরে […]
কষ্ট হয়
তুমি বোঝো না, আমার কষ্ট হয়, আজ তোমার ক্লাস কাল পরীক্ষা, পরশু গানের স্কুল এই যে সারাদিন আজ বৃষ্টি, তোমাদের রেনিডে হয় না, তোমার গানের মাস্টারের সর্দিজ্বর হয় না কখনো, কী আশ্চর্য, একদিনও পরীক্ষা বাতিল হয় না তোমাদের? সবকিছুর জন্য সময় হয়, শুধু আমার জন্য বছরের পর বছর এক মুহূর্ত সময় হয় না তোমার পাবলিক […]

