আর কিছুই হই বা না হই
হই যেন ঠিক হৃদয়বোধ্য
এই যে বুকে অশ্রু-আবেগ,
জলের ধারা অপ্রতিরোধ্য;
আকাশে এই মেঘ জমে আর
পাতায় জমে শিশির কণা,
এই জীবনে তুমি আমার
যা কিছু এই সম্ভাবনা।
সব ছেড়েছি তুমিই কেবল
এখন আমার অগ্রগণ্য,
আর কী চাই হই যদি এই
তোমার ভালোবাসায় ধন্য!
সব মুছে যাই, সব ঝরে যায়
কালের ধারা অপ্রতিরোধ্য,
থাকবে না আর অন্য কিছুই
কেবল যা এই হৃদয়বোধ্য।
Related Articles
অন্য রকম একুশ
বৃষ্টি পড়ে আলতো করে, তোমার দিঘীর অতল জলে কাঁপন তোলে ! বৃষ্টি পড়ে… ঝরবে কখন অঝোর ধারায় ভিজবো তখন আপন হারায় ! বৃষ্টি পড়ে… সেই কামনায় চোখের তারায় হৃদয় নাচে, দেখছো না যে ! বৃষ্টি পড়ে… ———————— – নিলয় ২১ জুলাই ২০১৭ webpage: Niloy@Niloy.myskytofly
দুপুর
রৌদ্রে এসে দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা এ যেন আলোরই শস্য, দুপুরের অস্থির কুহক অলিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দু’চক্ষুর সীমা পথ চলতে থম্কে গেলো অপ্রতিভ অসংখ্য যুবক। ভিজে চুল খুলেছে সে সুকুমার, উদাস আঙুলে স্তনের বৃন্তের কাছে উদ্বেলিত গ্রীষ্মের বাতাস কি যেন দেখলো মিলে এক সঙ্গে নিল দীর্ঘশ্বাস। একজন যুবক শুধু দূর থেকে হেঁটে এসে ক্লান্ত […]
নুড়ি পাথর
পুরনো বছরের নুড়িপাথরগুলো, একবার আদ্যোপান্ত ঘেঁটে দেখলে কেমন হয়? পরক্ষণে উঠবে না তো আবার তুমুল শোরগোল ঘাঁটাঘাঁটি করে কীই-বা লাভ_ পরিত্যক্ত বর্জ্য নিয়ে কেউ কি আর মাথা ঘামায় তেমন শুধু ছোট রানীরই নয় ঘুঁটেকুড়োনিরও দেমাক ভারী! ওহে ভস্মলোচন চন্দ্রবদন, গুনতে হবে যে গাঁটের কড়ি তার বদলে কি কি চাও তাও জানি _না না দিব্যি কেটে […]

