মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
রাত্রির গভীরে সুড়ঙ্গ কেটে খুঁজি তোমাকে। খরস্রোতা সময় নদীর উচ্ছ্বাসে ভেসে যাও তুমি; তোমার নখ, চুলের ডগা, নোনা ঠোঁট উড়ে যায়, ভেসে যায় দাম্ভিক মেঘের সাথে। কিনারায় পাথরের টুলে বসে আমি মরু পর্বতের মতো শুষ্ক শীতল। রাত্রি যত নিকষ হয় জ্যোৎস্না মাহুতের কুশ নেমে আসে বুকে। এখন তোমাকে খুব দরকার। একটু নেমে আসবে বৃষ্টি ব্যান্ডেজ […]
আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি কেমন করে তোরংগ আজ খোলো? থুতনিপরে তিল তো তোমার আছে এখন? ও মন নতুন দেশে যাবি? চিঠি তোমায় হঠাত্ লিখতে হলো । চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো – লিখিও, উহা ফিরত্ চাহো কিনা? অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু-ঝলোমলো লিখিও, […]
-তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি । কিন্তু তার বদলে ? বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো? -খেয়েছি। কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি। কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি। আকাশটাকে ওমলেটের মত চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনেবাদামের মত টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মত মড়মড়িয়ে আর গঙ্গা ? সেতো এক […]
