ভালোবাসা যদি এ-রকমই হয় রক্তমাংস, কাম
লালনেও মিছে লজ্জা পাবো কি, সঙ্কোচে লিখি নাম?
মানুষ লিখেই কতোবার কাটি, মানুষের বেশি নই
কামে-প্রেমে তাই এতো ভার বহি, এমন যাতনা সই!
মানুষে যদি বা মাহাত্ম্য নেই পাষাণেই দেখা হবে
তোমাতে আমাতে আজকাল বাদে এটুকু তো সম্ভবে।
প্রেমের মূল্যে আমাকে ছেড়েছো ঘৃণার মূল্যে দিও
তুমিও জানো না আমিও জানি না কোনখানে স্মরণীয়
প্রিয়ায় আসেনি হিয়ায় এসেছো, কন্যায় কামনায়
চাইনা বলেও যতোবার ভাবি না চাওয়াও কিছু চায়।
Related Articles
জীবনের হিসাব
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে। বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!” খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে? বল্ত […]
গানঃ নির্ঘুম চাঁদ
*********************♥ ঘুম ঘুম রাত নির্ঘুম চাঁদ নিঃসঙ্গ জেগে রয়, স্বপ্নেরা যদি শুধু একবার এ জীবনে তবু সত্যি হয়- আজো জাগে মনে সাধ! ঘুম ঘুম রাত…। যে স্বপন শুধু তুমি আমি মিলে যুগল নয়নে দেখেছি, তারাভরা নীল জোছনার জলে ভিজে ভিজে রাত জেগেছি- চোখে চোখ রেখে হাতে হাত। ঘুম ঘুম রাত…। আমি ভোরের আলো দেখবো বলে […]
গানঃ বৃষ্টি ভিজে
গানঃ বৃষ্টি ভিজে ———————–♥ বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে, তোমার মিষ্টি ছোঁয়ায় ভাসাও সঙ্গোপনে দুঃখ-সুখের ঝড়ে? বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে ।। বৃষ্টি ভিজে মন চুপি চুপি একা, না জানে মেঘ না জানে আকাশ ইচ্ছে তোমায় দেখা ! বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে ।। বৃষ্টি জলে ভিজে বাহিরে ভিতরে, স্মৃতির প্রদীপ জ্বেলে […]

