ফুলের পাশেই আছে অজস্র কাঁটার পথ, এই তো জীবন
নিখুঁত নিটোল কোনো মুহূর্ত পাবো না,
এখন বুঝেছি আমি
এভাবেই সাজাতে হবে অপূর্ণ সুন্দর;
একেবারে মনোরম জলবায়ু পাবো না কখনো
থাকবে কুয়াশা-মেঘ, ঝড়েরআভাস
কখনো দুলবে ভেলা
কখনো বিরুদ্ধ স্রোতে দিতে হবে
সুদীর্ঘ সাঁতার,
কুয়াশা ও ঝড়ের মাঝেই
শীতগ্রীষ্মে বেয়ে যেতে হবে এই তরী;
যতোই ভাবি না কেন
সম্পূর্ণ উজ্জল কোনো সুসময় পেলে
ফলাবো সোনালি ধান্য,
সম্পন্ন করবো বসে শ্রেষ্ঠ কাজগুলি-
কিন্তু এমন নিটোল কোনো জীবন পাবো না।
Related Articles
গোলাবাড়ি ছেড়ে যাই
লেবুর পাতার ঘ্রাণে জব্দ তুমি, করলব্ধ, নাবালিকা ভুমি; যেতে যেতে ফিরে আসো, ভালোবাসো সর্বনাশও, তুমি ঘূর্ণি-রুমি; হে গর্ভিনী জলাঙ্গিনী, স্বরস্বতী দুগ্ধবতী, মা-দুর্গা ওলান – রেখেছি অমৃতে মুখ, জন্মে-জন্মে সর্বভূক, সতৃষ্ণ পরাণ। দাও শস্য, দাও জল, আকাশগঙ্গায় খল নক্ষত্রের ঢল, জোনাকি বধুর মুখ, জন্মে-জন্মে সর্বভূক, পিপাসা অমল। যাই দূরে যাই, গোলাবাড়ি ছেড়ে যাই, শস্যমুখে যাই, ওরে, […]
কাব্য গন্থ যে আগুনে জ্বলে
হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে ………………………………….. বাংলাদেশের স্বাধীনতোত্তর কালে সামরিক পট পরিবর্তনের অস্থির সময়ে প্রতিবাদী লেখনী নিয়ে রুখে দাড়ানো কবিদের এক জন হেলাল হাফিজ । তার কাব্যের প্রধান উপকরণ যৌবন এবং বিদ্রোহ। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় আশির দশকে। দুই যুগের বেশি সময় পরে প্রযুক্তির সহস্র আবিস্কার আর জ্ঞান বিজ্ঞানের চরম উত্কর্ষতা […]
গরীবের সৌন্দর্য
গরিবেরা সাধারণত সুন্দর হয় না। গরিবদের কথা মনে হ’লে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো। গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই। গরিবদের কাপড়চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড়চোপড়ই নেই। গরিবেরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভুত দেখায়। যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাঁটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের সারা দেহে […]

