আমার জন্ম খুব প্রবাদপ্রাচীন, খুব রহস্যবিধুর
এখনো মাতৃগর্ভে, জন্মেও জন্মিনি ক্লান্ত কিশোর,
ভূমিষ্ট হয়েও আমি জন্মহীন ভূমার সন্তান;
আমি জন্মই উড়ন্ত পাখা, অবুঝ আঁধার বাড়ি
অদ্ভুত শুচিতাগ্রস্থ, অদ্ভুত পাপের বই
জন্মেই জীর্ণজরা, কালো ঘূর্ণি জল
আমি জেগেও নিদ্রাগ্রন্থ ঘুমের ঘুঙুর, অন্ধকার
আলোঘর
নিভে-যাওয়া প্রজ্জ্বলিত মোম,
কেটেছেঁটে নিজেকে নিজেই আমি রচনা করেছি।
আমি সেই পাতাল সুরঙ্গ, গোপন গহ্বর
জন্মিনাই, তবু জড়িয়েছি আদি অন্ধ পাপে, তমসায়
তমসায়
Related Articles
নীলাল্পনা
সে থাকে, আজও আমার মাঝে, খুব গোপনে,কোন আস্তাকুড়ে একাকী, শুধু কষ্ট জেগে রয় । পাই না তাকে খুঁজে, নিঃস্ব আমি চুপটি করে আজও তাকেই বুনি আমারই, স্মৃতির মেঘলা চাদরে । জানি সে আছে রাতের মাঝে তবু দিন আসে, শুধু তাকেই ভেবে বিবাগী, জলছবি ভেসে যায় । পথহারা এই চাঁদের খোঁজে কত দুঃখ আসে, কত কান্না […]
পরানের পাখি
৩৪. পরানের পাখি পরানের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর কতো কোটি দিয়েছো ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায় এখনো কী ভাবে তবু শুভ্রতা […]
কথোপকথন-৩৪
-বল তো কত বয়স হল তার? -কার? -যার মাথাভর্তি সবুজ দেবদারু চুল যার টলমলে পা কেবল ভুল পথের কাঁটার উপরে যার সমস্ত কথাই অস্পষ্ট,সন্ত্রাসবাদীদের মত সংকেতময় এবং বিস্ফোরক যে কেবল হাত ধরে টেনে নিয়ে যায় এমন বাগানে যেখানে ফুলের গায়ে হাত ছোঁয়ালেই অট্টহাসির বিদ্যুৎ যেখানে লতাগুল্মের আড়ালে পিছলে পড়ার গোলাপী গহ্বর আর ফুসলিয়ে ভাসিয়ে নিয়ে […]

