
বৃষ্টি ফুরিয়ে গেছে তার, সে খুব গরিব,
তার শুভ্রতার মধ্যে ধূসরতার গন্ধ
হলুদ পাতার ঝরে পড়া;
শরৎ বড় একা একা, শান্ত নিসঃঙ্গ
সে শুধু স্থির পুকুরের মতো নিঃশব্দে বসে থকে,
তার শুষ্ক মুখে জলের কোন কারুকাজ নেই
বর্ষণের লাবণ্য নেই।
এই শরতের জন্য মঝে মাঝে আমার বেশ
মন খরাপ হয়,
অবার তাকে ভালোওবাসি,
আবার তাকে
খুঁজেও বেড়াই;
এই শরতের চেখের দিকে চেয়ে কত কথা মনে পড়ে
তাকে কখনো কখনো রূপকথাও মনে হয়,
পরীর ডানার মতো শাদা এই শরৎ খুব
ভালো।
Related Articles
আমরা আবহমান ধ্বংস ও নির্মানে
আপনার মশায় দিন রাত কি এমন কাজ বলুন তো বাল্মিকী মুনি হয়ে যাচ্ছেন নাকি আধ মিনিটের দেখা দিতে আধ মাস আপনি কি ডানা আঁকছেন শিকড়ের পিটে নাকি ডানার পিটেই সেলাই করছেন শিকড় কি জানি বাবা যা কেরামতি আপনাদের ,সব ভেলকিই তো হাতের মুটোই সব কবিরাই যাদুকর সত্যি কে মিথ্যের লাল নীল রুমাল কিংবা মিথ্যেকে সত্যির […]
পরমাপ্রকৃতি
মেঘের রঙ দিয়ে ছুঁয়ে দিস অবন্তিকা চামড়া বাঘের ডোরা ধরে হাওয়ার রেশম দিয়ে চুল আঁচড়ে দিস অবন্তিকা মাথা বেয়ে ওঠে বুনোমহিষের শিং ঝড়ের মস্তি দিয়ে পাউডার মাখিয়ে দিস অবন্তিকা গায়ে ফোটে গোখরোর আঁশ হরিণের নাচ দিয়ে কাতুকুতু দিস অবন্তিকা ঈগলপাখির ডানা পাই রোদের আঁশ দিয়ে নখ কেটে দিস অবন্তিকা গজায় নেকড়ের থাবা হাতে-পায়ে নদীর ঢেউ […]
এক অসুখে দুজন অন্ধ
আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে বালিতে আধ-কোমর বন্ধ এই আনন্দময় কবরে আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ | হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর আলিঙ্গনের মধেযে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড় আঁকড়ে […]

