আমি সব ভিসা অফিসের অনলাইন তোমার জন্য
খোলা রেখেছি
তুমি পৃথিবীর যে-কোনো শহরে ঘুরে বেড়াতে পার;
আমি বহুদিন ভিসার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত
তুমি যাও আমি চুপচাপ বসে থাকি।
কোথায় ঘুরবো আমি, শহরগুলো সব ডিশলাইনের বিজ্ঞাপন
পৃথিবীর বেশিরভাগ নদী এখন ঘুমের দেশের মতো
পাহাড়গুলো এতো নির্জন যে সেদিকে বেশিক্ষণ তাকানো যায় না;
হয়তো শিশুর মতো তোমার এখনো সবকিছু দেখতে ইচ্ছে করে
আমার ছোটাছুটির কথা শুনলেই দম আটকে আসে,
শিশুর মতো বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে
আমার কান্না থামাতে পারবে না।
তুমি যাও পাহাড় লেক সমুদ্র দেখতে থাকো
আমি ততোক্ষণ একলা একলা ঘুমাই;
তুমি যেখানে যেতে চাও যাও, উড়তে উড়তে
ব্রিটিশ কলম্বিয়া
এই শহর নদী আকাশ
তোমার চোখেই দেখবো আমি প্রিয়া।
Related Articles
সেই সবও তুমি
তোমাকেই দৃশ্য মনে হয়। তোমার ভিতরে সব দৃশ্য ঢুকে গেছে। কাচের আলমারি যেন, থাকে থাকে, পরতে পরতে শরতের, হেমন্তের, বসন্তের শাড়ি গয়না দুল, নদীর নবীন বাঁকা, বৃষ্টির নুপুর, জল, জলদ উদ্ভিদ। সাঁচীস্তুপে, কোনারকে যায় যারা, গিয়ে ফিরে আসে দুধ জ্বাল দিয়ে দিয়ে ক্ষীর করা স্বাদ জিভে নিয়ে তোমার ভিতরে সেই ভাস্কর্যেরও লাবণ্য রয়েছে। কোন্খানে আছে? […]
একটি শরৎ সন্ধ্যা
ঋতুর অতীত আমি। কে জিজ্ঞাসে এটা কোন মাস? বাতাসে গড়িয়ে পড়ে বিদায়ের বিষণ্ন নির্যাস। শ্রবণেরও শক্তি নেই। কিন্তু ভাবি কোলাহল আছে প্রতিটা বাড়ির রন্ধ্রে, ইটে ইটে, আনাচে-কানাচে। এটা কি শরৎ সন্ধ্যা? বাংলাদেশ? কাঁশফুলে ছেয়ে গেছে চর? উদাম আকাশে তবে এখনও কি মাথার ওপর? এমন নির্গন্ধ বায়ু কোনকালে ছিল কি এদেশে? আমার পঙ্ক্তি শুনে, কারা হাসে? […]
স্বপ্নলোকের কন্যা
এই সেই পথ — এ পথ দিয়েই ছিল তোমার নিত্য আসা যাওয়া , শুরু হয়েছিল প্রহর গোনা, ঠিক সময়টি পেরিয়ে গেলেই বুক দুরুদুরু , হৃদয়ে ভূকম্পন তবে কি তুমি চলে গেলে ? আজ আর দেখা হল না ! এ সব তোমার জানার কথা নয় , নিজের অহংকারে গ্রীবা উঁচু করে এক অপূর্ব ভঙ্গিমায় মাটিতে পা না […]



