ভীষণ তুষার-ঝড় বয়ে যায় পৃথিবীর মানচিত্রে আজ
এই শতকের শেষে নামে শৈত্য, হিমপ্রবাহ এখানে
এশিয়অ ও ইওরোপ কাঁপে শীতে, বৃক্ষপত্র ঝরে যায়
ইতিহাস থেকে টুপটাপ খরেস পড়ে পাতা;
এই ভয়ানক দুঃসময়ে কার দিকে বাড়াই বা হাত
বন্ধুরাই শত্রু এখন, হৃদয়েও জমেছে বরফ।
পরফে পড়েছে ঢাকা বার্চবন, তৃনভূমি, বার্লিনের ব্যতিত আকাশ,
মানুষের কীর্তিস্তম্ভ, মানবিক প্রীতি-ভালোবাসা-
অনেক আগেই ঢাকা পড়ে গেছে মূল্যবোধ নামক অধ্যায়,
অবশেষে বিম্বাস ও সাহসের জাহাজটি বরফে আটকে গেছে দূরে।
তাহলে কি পৃথিবীর মানচিত্রই ক্রমশ ঢেকে যাবে উত্তাল বরফে,
ঢেকে যাবে পৃথিবীর চোখ, মুখ, মাথা?
Related Articles
”তবুও বৃষ্টি আসুক” …..শফিকুল ইসলাম
‘তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। ‘তবুও বৃষ্টি আসুক’ গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়। – ডঃ আশরাফ সিদ্দিকী, সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমী। […]
তোমাকে
একদিন মনে হতো জলের মতন তুমি। সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা– অথবা দুপুরবেলা — বিকেলের আসন্ন আলোয়– চেয়ে আছে — চলে যায় — জলের প্রতিভা। মনে হতো তীরের উপরে বসে থেকে। আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে গেলে — নীচে তোমার মুখের মতন অবিকল। নির্জন জলের রঙ তাকায়ে রয়েছে; স্থানান্তরিত […]
স্বাগত ১৪২০
রোদ্দুরের আনাজ সবুজে আমি শুনে উঠছি স্বর— সামনে নতুন দিন! নতুন বছর! আকাশে কয়েকটি ঘুড়ি। এক বালকের হাতে— তার একটি পড়ে গেল ওই ভোকাট্টাতে। এভাবেই ছিঁড়ে পড়ে সংসারের বঁইচির হার। ভরে ওঠে কান্নায় পাথার— অথচ ঘুড়িটা পড়ে যেতে কী উল্লাস! কাল বুড়ো বটের ছায়ায় গামছা বিছিয়ে তাস— উনত্রিশ তাসের খেলা। তবে এ জীবন হয়তো জুয়ার […]

