কবিতা

সুখের অ-সুখ

 

মন খারাপের চাদর সরিয়ে সুখের মুখ খুঁজি
সুখের আমার অ-সুখ করেছে
দুঃখ আমার নিশিদিন
আমি যে তাই দুঃখ বিলাসী ।

সুখ, তুমি কেমন আছ ?
একটিবার আসতে পারো
আমার যত দুঃখ আছে
দু’ ডানাতে ভাসাতে পারো ?

সুখ, তোমার বসত কোথায় ?
একটিবার আসতে পারো
আমার দুঃখ দিয়ে তুমি
সুখের বসত গড়তে পারো ?

সুখ, তুমি আমার সাথে সন্ধি করো
সূর্যালোকে তোমার রঙ মিলিয়ে দিয়ে
আমার জীবন ধন্য করো ,
সুখের আলিঙ্গনে আমার সকল দুঃখ,
সুখে কাটুক …….

মিমি
আমি মানুষকে বিশ্বাস করতে ভালবাসি । সম্পর্ক গড়ায় বিশ্বাসী ,ভাঙায় নয় । ভালবাসি মনের কথা ভাগ করে নিতে , আর সেই জন্য এখানে এসেছি ।