
আমার দেয়া ব্যাথা ভোলো ,
আজ যে যাবার সময় হলো
আমার দেয়া ব্যাথা ভোলো ,
আজ যে যাবার সময় হলো।
নিভবে যখন আমার বাতি ,
নিভবে যখন আমার বাতি ,
আসবে তোমার নতুন সাথী,
আমার কথা তারে বলো
আজ যে যাবার সময় হলো
আমার দেয়া ব্যাথা ভোলো
ব্যাথা দেয়ার কি যে ব্যাথা আমি জানি,
জানে বিধাতা ,জানে বিধাতা
ব্যাথা দেয়ার কি যে ব্যাথা আমি জানি,
জানে বিধাতা ,জানে বিধাতা
জানিলে না কি অভিমান
জানিলে না কি অভিমান,
করিছে হায় আমায় পাষান
দাও যেতে দাও দুয়ার খোলো
আজ যা যাবার সময় হল,
আমার দেয়া ব্যাথা ভোলো,
আমার দেয়া ব্যাথা ভোলো।
Related Articles
দুর্গম গিরি কান্তার মরু
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ- ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।। তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান- যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। […]
তুমি সুন্দর তাই
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে […]
দূর দ্বীপবাসীনি
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।

