মোরে ভালোবাসায় ভুলিও না
পাওয়ার আশায় ভুলিও
মোরে আদর দিয়ে তুলিও না
আঘাত দিয়ে তুলিও।।
হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি কঠিন সুরে বেঁধে আমায়
সুরের লহর দুলিও।।
প্রভু শান্তি চাহে পুরাতে সাধ
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
(বঁধু) পথে পথে ঝুরিতে;
নগ্ন দিনের আলোকেতে
চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি ঘুমের মাঝে স্বপনেতে
হৃদয়-দুয়ার খুলিও।।
Related Articles
আমার কালো মেয়ের
আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]
মোরা আর জনমে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।। তমাল তরু চাঁপা-লতার মত জড়িয়ে কত জনম হ’ল গত, সেই বাঁধনের চিহ্ন আজো জাগে জাগে হিয়ার থরে থরে।। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে চিরতরে হ’ল […]
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে– মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা আমি হারায়েছি তা’রে।। মোর পরান বধু নাই, পদ্মে তাই মধু নাই– নাই রে– বাতাস কাঁদে বাইরে– সে সুগন্ধ নাই রে– মোর রূপের সরসীতে আনন্দ- মৌমাছি নাহি ঝঙ্কারে।। ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো মোর […]


