পদ্মার ঢেউ রে–
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তা’রে।।
মোর পরান বধু নাই,
পদ্মে তাই মধু নাই– নাই রে–
বাতাস কাঁদে বাইরে–
সে সুগন্ধ নাই রে–
মোর রূপের সরসীতে আনন্দ- মৌমাছি নাহি ঝঙ্কারে।।
ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়
যদি দেখিস্ তারে–দিস্ এই পদ্ম তার পায়
বলিস্ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে।।
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।
Related Articles
আমার কালো মেয়ের
আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]
আজি মনে মনে লাগে হরি
আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।। কদম্ব তমাল রঙ্গে লালে লাল লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী রঙ্গের উজান চলে কালো যমুনার জলে আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম যুগল চরণ […]
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায় যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়। কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে চমকায় উন্মন চম্পা বনকে দলিত অঞ্জন নয়নে ঝলকে পলকে খঞ্জন হরিণী লুকায়। অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে। মেঘ বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এল […]


