ঝিলের জলে কে ভাসালো
নীল শালুকের ভেলা
মেঘ্লা সকাল বেলা।
বেণু-বনে কে খেলে রে
পাতা-ঝরার খেলা।
মেঘ্লা সকাল বেলা।।
কাজল-বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,’
ব’সে দীঘির ধারে মেঘের পানে
রয় চেয়ে একেলা।
মেঘ্লা সকাল বেলা।।
দুলিয়ে কেয়া ফুলের বেণী
শাপ্লা মালা প’রে
খেল্তে এলো মেঘ পরীরা
ঘুম্তী নদীর চরে।
বিজলীতে কে দূরে বিমানে
সোনার চুড়ির ঝিলিক্ হানে,
বনে বনে কি বসালী
যুঁই-চামেলীর মেলা,
মেঘ্লা সকাল বেলা।।
Related Articles
অঞ্জলি লহ মোর সংগীতে
অঞ্জলি লহ মোর সংগীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি-নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতলে রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।। […]
মোরে ভালোবাসায় ভুলিও না
মোরে ভালোবাসায় ভুলিও না পাওয়ার আশায় ভুলিও মোরে আদর দিয়ে তুলিও না আঘাত দিয়ে তুলিও।। হে প্রিয় মোর একি মোহ এ প্রাণ শুধু চায় বিরহ তুমি কঠিন সুরে বেঁধে আমায় সুরের লহর দুলিও।। প্রভু শান্তি চাহে পুরাতে সাধ আমি চাহি পুড়িতে সুখের ঘরে আগুন জ্বেলে’ (বঁধু) পথে পথে ঝুরিতে; নগ্ন দিনের আলোকেতে চাহি না তোমায় […]
আমি দ্বার খুলে আর রাখবো না
আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো জানবে সবে গো, নাম ধরে আর ডাকবো না পালিয়ে যাবে গো।। এবার পূজার প্রদীপ হয়ে, জ্বলবে আমার দেবালয়ে জ্বালিয়ে যাবে গো, আর আঁচল দিয়ে ঢাকবো না পালিয়ে যাবে গো।। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না দান এনেছি গো, প্রান চেয়ে আর কাঁদবো না হার […]


