প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ,
জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ,
মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।।
তুমি আসিবে বলে সুদূর অতিথি
জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি,
কভু ঘরে আসি কভু বাহিরে চাই।।
আজি আকাশে বাতাসে কানাকানি,
জাগে বনে বনে নব ফুলের বাণী,
আজি আমার কথা যেন বলিতে পাই।।
Related Articles
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কুমুদীরে কাঁদাইতে। না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া। কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরহিণী রোহিণী ভরণী অবশ আকাশ বিবশা […]
শূণ্য এ বুকে পাখি মোর আয়
শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।। তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী হলো করুণ বিষাদ ডাকে আয় তীরে আয়।। আকাশে মেলিয়া শত শতকর খোঁজে তোরে তবু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়।। তুই ফিরে […]
সাঁঝের পাখিরা ফিরিল কুলায়
সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। আঁধার ভবন জ্বলে নি প্রদীপ, আঁধার ভবন জ্বলে নি প্রদীপ, মন যে কেমন করে সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। উঠোনে শূন্য কলসীর কাছে সারাদিন ধরে ঝড়ে পরে আছে তোমার দোপাটি গাঁদাফুল গুলি যেন অভিমান ভরে , সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। […]


