এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে
ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।।
ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি,
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে
পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর।।
ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে
এলো ছন্দ বন্ধন-হারা এলো রে
এলো মরু-সঞ্চর বিজয়ী বীরবর।।
Related Articles
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি […]
অনেক কথা বলার মাঝে
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা। বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা।। সেই কথাটি ঢাকার ছলে অনেক কথা যাই গো ব’লে ভাসি আমি নয়ন-জলে বল্তে গিয়ে সেই বারতা।। অবকাশ দেবে কবে কবে সাহস পাব প্রাণে লজ্জা ভুলে সেই কথাটি বল্ব তোমায় কানে কানে। মনের বনে অনুরাগে কত কথার মুকুল জাগে সেই […]
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি? সে কি তুমি? ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি? তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝড়ে […]

