
অঞ্জলি লহ মোর সংগীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে!
সঙ্গীতে সঙ্গীতে।।
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে।
সঙ্গীতে সঙ্গীতে।।
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল।
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার পদতলে রঞ্জিতে।
সঙ্গীতে সঙ্গীতে।।
Related Articles
দূর দ্বীপবাসীনি
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে আমি গান গাহি আপনার সুখে তুমি কেন এসে দাড়াও সম্মুখে আলেয়ার মত ডাকিও না আর নিশীথ অন্ধকারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে দয়া করো দয়া করো […]
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে আলোর খেয়া হারায় যেথা, আলোর খেয়া হারায় যেথা, সেই আঁধারে ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। গহীন রাতে ডাকে আমায় এলে […]

