তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
Related Articles
যাদুঘর
যাদুঘর ——————————————–♥ বিত্ত নেই চাকচিক্য নেই, নেই তেমন জৌলুস, তবে আছে ঐতিহ্য, ঐতিহ্যের ঐশ্বর্য – সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষী হয়ে আপন বৈভবে ভাস্বর । রাজা নেই আছে রাজপ্রাসাদ, সৈন্য নেই সামন্ত নেই হাতি ঘোড়া কিচ্ছু নেই, আছে শুধু ক্ষয়িষ্ণু পাথর ঘর্মাক্ত শ্রমিকের কষ্ট বঞ্চিতের চাপা কান্না বুকে চেপে দাঁড়িয়ে অটল সুবিশাল অট্টালিকা – আজ তার নাম […]
কথোপকথন-১৯
একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি । সেদিন ছিল বেস্পতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘুর্ণিঝড় আমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ ষ্ট্রীটে দেখা হতেই,এই যে শুভঙ্কর কেমন আছিস,এটা ওটা দু-দশ কথার পর আসল প্রশ্ন,এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ? ইদানিং যা লেখা-টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় । নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি। অমিতাভ,তুমি […]
চড়াই
মদ না খেলেও স্ট্রোক না হলেও আমার পা টলে যায় ভূমিকম্প উঠে আসে বুকে ও মাথায় মোবাইল টাওয়ার চিত্কার করে চড়াই পাখীরা পরে থাকে মরে ওদের আকাশ ফুরিয়ে গেছে আকাশ চুরি করেছে তস্করে পরে থাকে, বড়ই একাকী চড়াইপাখি পালকে কী জংলি ছাপ ঠোঁটে, চোখে লেগে ও কি নীল পাশে থাকে খড়কুটো, একে ফর্টিসেভেন এভাবেই শেষ […]

