– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী আর করব? জড়িয়ে ধরব ওকেই
বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’
Related Articles
হালুম
মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলেন ব্রেক ফাস্ট। তারপরেই সিং-দুয়ারে বেজে উঠলো সাত-মণ […]
ভয় যদি ভেঙে ফেলি
আমি এরকমই বটে- যা কিছু বলতে চাই কেন যেন পয়ারেই ঘটে মাঝেমধ্যে বিরক্তিও লাগে; আমি চাই পয়ারের ডান্ডাবেড়ি থেকে মুক্ত হয়ে অবারিত নীলিমায় উড়ে বেড়ানোর স্বাধীনতা- যদিও পয়ার দীর্ঘকাল ধরে বাঙালি সংস্কৃতি নিজের দখলে রেখে বেশ শাসন করেছে কাব্য- তবু আজ মুক্তি চাই কৃত্তিবাস কাশীরাম থেকে! বাঙলার সম্পন্ন ছন্দ জানি আমি পয়ার পয়ার: তবু এই […]
চড়ুই
যে শহরের অলিতে গলিতে বিলবোর্ড থেকে ইট-পাথরের সরণীতে চিৎকার করা রেলক্রসিং এর ভিড়ে, স্বভাবসুলভ হট্টগোলে জপেছি নাম তোমার সেই তুমি কিনা আজ হতভম্ব- উপকূলের আলবাট্রসের মতো উড়ে যাবো কিনা ! শুধু শহরই চিনলে নাগরিক ব্যস্ততায়, কাশফুলে জেগে থাকা চড়ুই চিনলে না । – জিহান আল হামাদী ৯ই অক্টোবর’২০১৩

