নীল বৃষ্টি
-ধুসরপ্রজাপতি,
সব দুঃখগুলো ডানা মেলে
যেদিন উড়ে যাবে
বুঝবে সেদিন বৃষ্টি হবে,
বৃষ্টির রং হবে লাল,
যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা
ঢেকে ফেলে তার রং দিয়ে,
যেদিন সব সম্পর্কের সঙ্গা
শুধু একটাই হবে,
সেদিন যেন বৃষ্টি হবে,
বৃষ্টির রং হবে সাদা,
যেমনটি কাশফুল ছেয়ে
থাকে চরের উপুকুল,
যেদিন তুমি আমাকে দেখতে পাবে
তোমার চাওয়া প্রিয় রঙে,
সেদিন যেন বৃষ্টি হবে,
শুভ্রতার মাঝে নীল যেমন
রঙের খেলায় মেতে উঠে তেমনি,
হে বৃষ্টির রং হবে নীল…!!
Related Articles
কবির সম্বল
কবি এই ত্রিভুবন রাজনীড়ে নেই শস্যদানা, শিরে তবু গোলাপের তাজঠোঁটে তার কষ্টবোঁটা, দুই চোখে দুই ডানা আঁকা ঘাসফড়িঙের খোঁজে ওড়ে তাও অগ্নিবলাকা নিষিদ্ধ নিয়ম ভেঙে অনিয়ম যদিও নিয়তি নিজেকে নিবৃত্ত করে অপরের ক্ষতিকরেনি তো, বল্লম বুলেট নিয়ে ফরমান জারি না করার অভিমানে নেই আহাজারি কবির সম্বল শুধু ঘাসপাতালতা কবিরও বরাদ্দ আছে আপন ক্ষমতা […]
ভাতদে হারামজাদা
ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে, শরীরবৃত্ত ব্যেপে অনুভূত হতে থাকে- প্রতিপলে- সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি- যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায় প্রভুত দাহন- তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোন দাবী অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায়ঃ বাড়ি, গাড়ি, টাকা কড়ি- কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবী পুড়ে যাচ্ছে পেটের […]
অবিনাশী বাঁশী
অবিনাশী বাঁশী ———————————♥ নীলাকাশ ছুঁয়েছে জলে গোধূলির আবিরে, নিঃসঙ্গতা ডানা মেলে নৈঃসর্গের ঐ ভিড়ে । পত্রপল্লবহীন বৃক্ষ ছায়ায় ক্ষয়িষ্ণু শীতের নিবিড় সন্ধ্যায় আমাদের কি নেই আর কিছুই অবশিষ্ট, যে একবার ছুঁই? অস্তমান সূর্যের উষ্ণতাটুকু? ধুলোমাখা বিস্মৃতির খড়কুটো? কিংবা মনস্তাপে পোড়াই নিশ্চুপ আশা-নিরাশার গন্ধমাখা ধূপ? অতল জলের তলে নিভু নিভু জ্বলে নেই কি এতটুকু আলো – […]

