৫. অশ্লীল সভ্যতা
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না !
২৮.৬.৮০
৫. অশ্লীল সভ্যতা
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না !
২৮.৬.৮০
সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া, হৃদয়ের তর্জমা নিষিদ্ধ আর মননের সম্মুখে প্রাচীর বিবেক নিয়ত বন্দী, প্রেমের বিরুদ্ধে পরোয়ানা; এখানে এখন পাখি আর প্রজাপতি ধরে ধরে কারাগারে রাখে- সবাই লাঞ্ছিত করে স্বর্ণচাঁপাকে; সুপেয় নদীর জলে ঢেকে দেয় বিষ, আকাশকে করে উপহাস। আলোর বিরুদ্ধাচারী আঁধারের করে শুধু স্ততি, বসন্তের বার্তা শুনে জারি করে পূর্বাহ্নে কারফিউ, […]
-যতক্ষন পাশে থাকো,যতক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকি আমি যেন মেঘে জলে মেশা কোনো আত্মহারা পাখি। বলতো কী পাখি ? -যতক্ষন পাশে থাকো,যতক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকা উলাক্র স্ফুলিঙ্গ দিয়ে অন্ধকারে দীর্ঘ ছবি আঁকা । বলতো কী ছবি? -যতক্ষন কথা বলো,হাসো ও ঝরাও ধারাজল বীজ থেকে জেগে ওঠে অফুরন্ত গাছ,বনতল। বলতো কী গাছ? -যতক্ষন পাশে থাকো ভুমিকম্প,সুখের সন্ত্রাস […]
ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে ধূপের গন্ধের মতো তোমাদের শান্ত সন্ধ্যাকালে সমস্ত দিনের শেষে থেকে যাবো নদী পারাপার তখনো যাত্রীর দেখা পাওয়া যাবে এই নদী পার। ভোরের প্রথম আলো হয়ে চুমো খাবো ওই গালে ছায়া লয়ে সরে যাবো বেলাটি পোহালে। কিন্তু তার আগে আমি আরো কিছুকাল থেকে যাবো কবিতার পঙ্ক্তি হাতে অপার কাঙাল […]
