দ্বিজেন্দ্র গীতি লিরিক

সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি

সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি
দুঃখে আছি,আছি ভাল,দুঃখেই আমি ভাল থাকি।
দুঃখ আমার প্রানের সখা,সুখ যা ন চোখের দেখা,
দুদন্ডের হাসি হেসে,মৌখিক ভদ্রতা রাখি।
দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে
চোখের বারি চেপে রেখে সুখের হাসি হাসতে হবে
চোখের বারি দেখলে পরে,সুখ চলে যান বিরাগভরে
দুঃখ তখন কোলে ধরে আদর করে মুছায় আঁখি।

      Sukher Kotha Bolo Na Aar - Anup Jalota

Sukher Kotha Bolo Na Aar

দ্বিজেন্দ্রলাল রায়
দ্বিজেন্দ্রলাল রায়
দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই, ১৮৬৩ - ১৭ মে, ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন।এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণীতে বিন্যস্ত - প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।[৩] তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।